অপরাহর বেলুনভীতি
আমেরিকান টিভিব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে বেলুন ভয় পান বলে স্বীকার করেছেন।
নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, সম্প্রতি ‘ও’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অপরাহ জানান, বেলুন ফেটে যাওয়ার শব্দে খুবই ভয় পান তিনি। কারণ তার কাছে এই শব্দকে গুলির শব্দের মতো মনে হয় ।
সাক্ষাৎকারে অপরাহ আরও জানান, বেলুনভীতির কারণে বিভিন্ন পার্টিতে অংশ নিতে সমস্যায় পড়েন তিনি।
তিনি আরও বলেন, তার ৪০তম জন্মদিনে অনুষ্ঠানের কলাকুশলীরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পুরো ঘর বেলুনে ভর্তি করে দিয়েছিল।
অপরাহ বলেন, “ঐ মুহূর্তে আমি ভাবছিলেন আমাকে এই রুমের ভেতর দিয়ে হেঁটে যেতে হবে, আর যে কোনো সময় কোনো বেলুনগুলো একে একে ফাটবে। তবে নিজের ভয়কে জয় করার এই সুযোগটি বেশ সাহসের সঙ্গেই গ্রহণ করি আমি।”
