২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটকে হারিয়ে দীপিকা

হালের ব্যস্ততম বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার ক্যাটরিনাকে হারিয়ে লুফে নিয়েছেন নতুন একটি বিজ্ঞাপন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 04:10 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

মিডডে জানিয়েছে,সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য দীপিকাকে প্রস্তাব দেওয়ার পর তিনি তার পারিশ্রমিক বাড়িয়ে হেঁকেছেন ছয় কোটি রুপি।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, এই ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর ছিলেন ক্যাট। চার কোটি রুপি পারিশ্রমিকে কাজ করতেন তিনি।

কিন্তু এবার দীপিকার সাম্প্রতিক সাফল্যের উপর ভিত্তি করে তাকে ছয় কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার জন্য রাজি হয়েছে ব্র্যান্ডটি।

মজার ব্যাপার হল, এই একই বিজ্ঞাপনের জন্য অভিনেত্রী সোনম কাপুর এবং অভিনেতা ধানুশ কাজ করেছিলেন। সোনম পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র দুই কোটি রুপি।

‘চেন্নাই এক্সপ্রেস’-এর সাফল্যের পর বর্তমানে দীপিকাকে হাতে গোনা সেই কয়েকজন অভিনেত্রীর মধ্যে ধরা হচ্ছে,যাদের সিনেমার আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে।