২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাকশন জ্যাকসন অজয়

বলিউডি পরিচালক এবং কোরিওগ্রাফার প্রভুদেবা পরিচালিত ‘অ্যাকশন জ্যাকসন’ সিনেমায় অভিনয় করবেন অজয় দেবগন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 05:56 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, এক সংবাদ সম্মেলনে নির্মাতারা জানান অ্যাকশন কমেডিভিত্তিক সিনেমাটির নাম ‘অ্যাকশন জ্যাকসন’। এই সিনেমায়ই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করবেন প্রভুদেবা এবং অজয়।

সিনেমাটিতে অজয়ের বিপরীতে অভিনয় করবেন তিনজন অভিনেত্রী। এর মধ্যে সোনাক্ষি সিনহা এবং ইয়ামি গুপ্তাকে নিশ্চিত করা হলেও, অপর একজন কে তা এখনও নিশ্চিত করে জানাননি নির্মাতারা।