মা হবেন এমিলি ব্লান্ট
পরিবারে নতুন সদস্যের আগমনের প্রতীক্ষায় রয়েছেন হলিউডি অভিনেত্রী এমিলি ব্লান্ট এবং তার স্বামী চার্লস ক্রাসিনস্কি।
কন্টাক্টমিউজিক জানায়, এমিলি মা হতে চলেছেন বলে নিশ্চিত করেছেন ওই হলিউডি দম্পতি। ইউএস উইকলিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন চার্লস। সংবাদমাধ্যমটি জানায়, ইতোমধ্যে নতুন সদস্যের জন্য জীবনযাত্রায় পরিবর্তন আনতে শুরু করেছেন এমিলি এবং চার্লস। বাচ্চা যেন খেলাধূলা করার জায়গা পায় তার জন্য তারা নতুন বাসাও নিয়েছেন।
২০১০ সালে চার্লসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এমিলি। এর পরই সন্তান আশা করছিলেন এমিলি। ৩০ বছর বয়সী ‘সানসাইন ক্লিনিং’ অভিনেত্রী এ বিষয়ে বলেন, “আমরা অনেকদিন থেকেই সন্তানের আশা করছিলাম। তবে কবে সন্তান নেব সে বিষয়ে নিশ্চিত ছিলাম না।”
লেখক এবং পরিচালক ৩৩ বছর বয়সী ক্রাসিনস্কি জানান, তার বন্ধু অভিনেতা ম্যাট ডেমনকে সন্তান এবং সংসারের পাশাপাশি কাজ করতে দেখেই তিনি বেশি অনুপ্রাণিত হয়েছেন। যদিও বিয়ের পর থেকে এখন পর্যন্ত লাইম লাইট থেকে দূরে ছিলেন ওই সেলিব্রিটি জুটি। ২০০৮ সাল থেকে চার্লসের সঙ্গে প্রেম করা শুরু করেন এমিলি। এরপর তারা ২০১০ সালে বিয়ে করেন।
