২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইন ইলেভেন স্মরণে সেলিব্রেটিরা

টুইন টাওয়ার ধ্বংসের ১২ বছর পর নাইন ইলেভেন স্মরণে এবং ওই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে হলিউডের সেলিব্রেটিরা টুইটারে পোস্ট করেছেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 05:50 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

ই! অনলাইন এ বিষয়ে জানায়, ১২ বছর আগে নাইন ইলেভেন সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এবং ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য শুভকামনা জানিয়ে টুইট করেছেন হলিউডি সেলিব্রেটিরা। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি টুইটার পোস্ট তুলে ধরা হল।

ওয়ান ডিরেকশন ব্যান্ডের গায়ক হ্যারি স্টাইল পোস্ট করেন, “নাইন ইলেভেনের ঘটনায় নিহত এবং ক্ষতিগ্রস্তদের জন্য রইল আমার ভালোবাসা এবং শুভকামনা। আমরা কখনও ওই ঘটনা ভুলব না।”

লিয়া মাইকেল পোস্ট  করেন, “যারা ওই সন্ত্রাসী হামলায় তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের জন্য আমি প্রার্থনা করব এবং শুভকামনা রইল।”

পপতারকা লেডি গাগা লেখেন, “১২ বছর আগের ১১ সেপ্টেম্বর, দিনটি আমি কখনও ভুলতে পারব না। এখনও ওইদিনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন আকাশের কথা মনে আছে আমার। যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের জন্য রইল আমার ভালোবাসা।”

এলেন ডিজেনেরাস লেখেন, “১২ বছর আগের ওই হামলায় যাদের জীবন বদলে গিয়েছে, তাদের জন্য আমার ভালোবাসা রইল।”

ডেমি লোভেটো বলেন, “১২ বছর আগে যারা তাদের পরিবার, বন্ধু এবং ভালোবাসার মানুষকে হারিয়েছেন তাদের জন্য রইল আমার ভালোবাসা।”