২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাট্যকর্মী নেবে ঢাকা থিয়েটার

নাট্যদল ঢাকা থিয়েটার দীর্ঘদিন পর নতুন নাট্যকর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে। এ জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র রুবাইয়াত আহমেদ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 05:46 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

এ বিষয়ে তিনি গ্লিটজকে বলেন, “দলে শেষ যে ব্যাচটি নেওয়া হয়েছিল, ওইসময় তাদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী পর্যায়ের। পড়াশোনা শেষ করে তাদের অনেকেই বর্তমানে চাকরি বা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই মঞ্চের কাজে ব্যাচটিকে তেমনভাবে পাওয়া যাচ্ছে না। নতুন কর্মী নেওয়ার কারণ হিসেবে আরও আছে প্রজন্মের প্রতিনিধিত্বশীলতার বিষয়টি।”

চার দশক পূর্ণ করতে যাওয়া নাট্যদলটি শেষবার নবীন কর্মী নেন ২০০৯ সালে।

রুবাইয়াত জানান, নতুন কর্মী হিসেবে দলে নেওয়ার ক্ষেত্রে আবৃত্তি, সংগীত, নৃত্য ও বাদ্যযন্ত্রে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত মাপকাঠিতে থাকতে হবে। আবেদনপত্র নেওয়া হবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।