২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘দ্য লোন রেঞ্জার’

১৩ সেপ্টেম্বর জনি ডেপ অভিনীত ‘দ্য লোন রেঞ্জার’ মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। একইসঙ্গে মুক্তি পাচ্ছে জেমস ফ্রাঙ্কো অভিনীত ‘ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 05:44 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

এ বিষয়ে সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ গ্লিটজকে জানান, দ্য লোন রেঞ্জারের জন্য একটি প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে ১২ সেপ্টেম্বর। পরদিন থেকে লোন রেঞ্জার ও ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল একইসঙ্গে ভিন্ন দুটি হলে প্রদর্শিত হবে।

গোর ভারবিনস্কি পরিচালিত ‘দ্য লোন রেঞ্জার’ চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে জুলাই মাসে। চলচ্চিত্রটিতে নতুনভাবে দর্শকদের সামনে হাজির হয়েছেন অভিনেতা জনি ডেপ। অনেকটা ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর জ্যাক স্প্যারোর মতোই অদ্ভুত মেকআপ-গেটআপে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি। ‘দ্য লোন রেঞ্জার’ মূলত একটি উপন্যাসের নাম। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্রকে নিয়ে কমিক সিরিজও হয়েছে। ওয়াল্ট ডিজনি আর জেরি বাক হেইমারসের ব্যানারে নির্মিত এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন এমি হ্যামার। তার ছায়াসঙ্গী হিসেবে আছেন টন্টো চরিত্রে রূপদানকারী জনি ডেপ।

‘ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ চলচ্চিত্রটির ছোট্ট মেয়ে ডরোথি হঠাৎ এক ঝড়ের দিনে উড়ে চলে যায় রূপকথার অদ্ভুত মায়াবী এক জগতে, যার নাম ওজ। সঙ্গী বলতে তার প্রিয় কুকুর টোটো। সেখানে গিয়ে ডরোথির সঙ্গে দেখা হয় বুদ্ধিহীন কাকতাড়–য়া, হৃদয়বিহীন টিনের মানুষ আর ভীতু এক সিংহের। ওজের পরাক্রমশালী জাদুকরের সঙ্গে দেখা করার জন্য এই তিনজনকে সঙ্গী করে ডরোথি টানটান উত্তেজনাপূর্ণ এক অভিযানে নামে। এ অভিযানে তাকে সহায়তা করে ভালো ডাইনি আর পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এক খারাপ ডাইনি। স্যাম রাইমি পরিচালিত ‘ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে মার্চ মাসে।

চলচ্চিত্র দুটি ডিজনি প্রযোজিত।