২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমটিভির তিন অনুষ্ঠান মাছরাঙায়

আর্ন্তজাতিক টিভি চ্যানেল এমটিভির তিনটি অনুষ্ঠান প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 05:31 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

এ বিষয়ে মাছরাঙার জনসংযোগ নির্বাহী কর্মকর্তা রিয়াদ শিমুল গ্লিটজকে জানান, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম এবং ক্রেইনস-এর প্রধান নির্বাহী রাবেত খান চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে মাছরাঙা টেলিভিশনে তিনটি অনুষ্ঠান প্রচার শুরু করবে এমটিভি।

‘এমটিভি হিটস’, ‘মাই সেলেব এমটিভি’ এবং ‘এমটিভি চার্ট অ্যাটাক’ নামে এমটিভির তিনটি অনুষ্ঠান প্রচার করবে মাছরাঙা। ১০ সেপ্টেম্বর মাছরাঙা টেলিভিশন ও এমটিভি এশিয়ার অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ক্রেইনস-এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় মাছরাঙার অফিসে।

তিনি আরও জানান, ১৪ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হবে ‘এমটিভি হিটস’। বিশ্বের জনপ্রিয় গান নিয়ে এ অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি শনিবার রাত ১১ টায়। অন্য দুটি অনুষ্ঠান প্রচার শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশের শীর্ষ সংগীত তারকাদের নিয়ে অনুষ্ঠান ‘মাই সেলেব এমটিভি’ প্রচারিত হবে প্রতি রোববার রাত ১১টায়। আর তরুণ সংগীত প্রতিভাদের নিয়ে অনুষ্ঠান ‘এমটিভি চার্ট অ্যাটাক’ প্রচারিত হবে প্রতি রোববার রাত ১১টা ৩০ মিনিটে।