পুরস্কারের চেক মায়ের হাতে
‘পাওয়ার ভয়েজ ২০১২’র বিজয়ী সজলের হাতে পুরস্কারের চেক তুলে দেওয়া হয় বৃহস্পতিবার। পুরস্কার হিসেবে তার পাওনা ছিল ১০ লাখ টাকা ও একটি নতুন গাড়ি। চেকটি পাওয়ার পরই তা মায়ের হাতে তুলে দিয়েছেন এই কণ্ঠশিল্পী।
এ বিষয়ে তিনি গ্লিটজকে বলেন, “চেক পাওয়ার পরই তা মায়ের হাতে তুলে দিয়েছি। পরিবারের জন্যই খরচ করতে চাই পুরস্কারের টাকা। আমার একক অ্যালবামের খরচ ও গাড়ির কাগজপত্র করার খরচ ওই টাকা থেকে নিচ্ছি। অবশ্যই মায়ের হাত দিয়ে।”
সজলের সঙ্গে একইদিন মিউজিক্যাল রিয়ালিটির শীর্ষ ১০ প্রতিযোগীর হাতে পুরস্কারের চেক তুলে দিয়েছেন প্রাণ-আরএফএল ও চ্যানেল নাইনের কর্মকর্তারা।
