প্রিয়াংকাকে হটিয়ে শ্রদ্ধা
তিমাংশু ঢুলিয়ার ‘মিলান টকিজ’ সিনেমায় প্রিয়াংকা চোপড়ার অভিনয় করার কথা থাকলেও তাকে হটিয়ে এবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নবাগতা শ্রদ্ধা কাপুর।
জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, তিমাংশু তার পরবর্তী সিনেমার জন্য সম্পূর্ণ নতুন একটি জুটি খুঁজছিলেন। এর জন্য প্রথমে তিনি বেছে নেন প্রিয়াংকা এবং অভিনেতা ইমরান খানকে। তবে ইমরান সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত বাতিল করে দিলে তার জায়গায় চুক্তিবদ্ধ হন শাহিদ কাপুর। কিন্তু শাহিদের সঙ্গে প্রিয়াংকা এর আগেও ‘কামিনে’ এবং ‘তেরি মেরি কাহানি’ সিনেমায় অভিনয় করেছেন।
আর তাই ‘দেশি গার্ল’-খ্যাত ওই অভিনেত্রীকে বাদ দিয়ে সিনেমাটির জন্য শ্রদ্ধা কাপুরকেই বেছে নেন তিমাংশু। ‘মিলান টকিজ’ ছাড়াও ‘হ্যামলেট’ সিনেমার বিশাল ভরদ্বাজের হিন্দি সংস্করণে শাহিদের সঙ্গে জুটি বাঁধবেন ‘আশিকি টু’-খ্যাত শ্রদ্ধা-- এমন গুজবও শোনা গেছে।
