২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সুইস চলচ্চিত্র উৎসব

ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার যৌথ উদ্যোগে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী সুইস চলচ্চিত্র উৎসব।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 04:08 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

আয়োজক সূত্রে জানা গেছে, সুইস ফিল্ম ফেস্টিভ্যালে চারটি ভিন্নধারার ছবি প্রদর্শিত হবে। ছবিগুলো হল-- ‘হেনরি ডুনাট - ডো রোজ সুর লা ক্রইক্স’, ‘মাই ব্রাদার ইজ গেটিং  মেরিড’, ‘সিস্টার’ এবং ‘তন্দুরি লাভ’।

আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার প্রোগ্রাম অফিসার খন্দকার মোহাম্মদ মাহমুদ হাসান গ্লিটজকে জানান, ১৩ সেপ্টেম্বর বিকাল তিনটায় ‘হেনরি ডুনাট - ডো রোজ সুর লা ক্রইক্স’, বিকাল ৪.৫০ ‘মাই ব্রাদার ইজ গেটিং  মেরিড’ এবং ৬.৪০ মিনিটে ‘তন্দুরি লাভ’ প্রদর্শিত হবে। ১৪ সেপ্টেম্বর প্রদর্শিত হবে বেলা ২টায় ‘হেনরি ডুনাট - ডো রোজ সুর লা ক্রইক্স’, ৩.৫০ মিনিটে ‘সিস্টার’, ৫টা ৪০ মিনিটে মাই ব্রাদার ইজ গেটিং  মেরিড’ এবং ৭.৩০ মিনিটে তন্দুরি লাভ’।