২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর কোনো চিন্তা নেই

মোবাইল ফোনে এসএম এসের মাধ্যমে হুমকি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াতে পুরো পরিস্থিতি এখন পরিচালক কারান জোহরের নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে জানিয়েছেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 02:30 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

টাইমস অফ ইন্ডিয়া জানায়, দিন চারেক আগে বলিউডি পরিচালক কারান জোহরের ব্যক্তিগত মোবাইলে হুমকিমূলক এসএমএস আসে একটি অপরিচিত নাম্বার থেকে। এরপর এ বিষয়ে খার থানায় পুলিশের কাছে এফআইআর করেন কারান। পরে তার অভিযোগটি মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আর এ বিষয়ে পুলিশ একজন গ্যাংস্টারকে সন্দেহ করে, যিনি এর আগে মোবাইল বা ইন্টারনেটে এমন হুমকি দিয়েছেন।

উক্ত ঘটনার পর কারানের জন্য পুলিশের বিশেষ সিকিউরিটির ব্যবস্থা করা হয়।

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস এ বিষয়ে জানায়, বর্তমানে সবকিছুই নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন কারান জোহর। কারান এ বিষয়ে টুইট করেন, “আপাতত সব কিছুই নিয়ন্ত্রণের মধ্যে আছে। আর কোনো দুশ্চিন্তা নেই।”

কারানের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের ব্যানারে পরবর্তী সিনেমা ‘গোরি তেরি পেয়ার মে’-এর ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারান। সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন ইমরান খান এবং কারিনা কাপুর খান।