শাহনাজের কণ্ঠে আবদুল করিমের গান
বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ সেপ্টেম্বর বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ গাইবেন শাহনাজ বেলী। তিনি শাহ আবদুল করিমের বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করবেন।
লোকসংগীত শিল্পী শাহনাজ বেলী গানের পাশাপাশি কথা বলবেন তাঁর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।
নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় সরাসরি স¤প্রচারিত অনুষ্ঠানটিতে দর্শকরা ফোন করে শাহনাজ বেলীর সঙ্গে কথা বলতে পারবেন।
‘মিউজিক ক্লাব’-এর ওই পর্বটি বাংলাভিশন প্রচার করবে বুধবার রাত ১১টা ২৫ মিনিটে।
