শীর্ষে কেটি পেরির ‘রোর’
ব্রিটিশ সিঙ্গেলস চার্টের শীর্ষে এখন কেটি পেরির নতুন গান ‘রোর’। রোববার ব্রিটিশ সংগীতশিল্পী এলি গোল্ডলিংয়ের ‘বার্ন’ গানটিকে হটিয়ে শীর্ষস্থান দখল করে পেরির নতুন সিঙ্গেলটি।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ‘রোর’ গানটি দিয়ে ব্রিটিশ টপচার্টের শীর্ষে যাওয়ার আগেই মার্কিন টপচার্টের শীর্ষস্থানটিও দখল করে নিয়েছিলেন পেরি। কেবল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পেরির নতুন সিঙ্গেলটি ১ লাখ ৭৯ হাজার ৫০০ কপি বিক্রি হয়েছে।
ব্রিটিশ টপচার্টের শীর্ষস্থানে যাওয়ার পর এক বিবৃতিতে পেরি বলেন, “আমি যুক্তরাজ্য ভালোবাসি। প্রচলিত ধারা থেকে সবসময়ই এগিয়ে থাকে যুক্তরাজ্য। সংগীতের নতুন অনেক ধারার সূচনাই হয় যুক্তরাজ্যে।”
এর আগে ‘ফায়ারওয়ার্ক’ এবং ‘আই কিসড এ গার্ল’ গান দুটি দিয়ে টপচার্টের শীর্ষস্থান দখল করেছিলেন পেরি।
