২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আওরঙ্গজেব’ দিয়ে গঙ্গা-যমুনার উদ্বোধন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে কলকাতার অনিক নাট্যদল আয়োজিত গঙ্গা-যমুনা নাট্যোৎসবের উদ্বোধনী দিনে ১১ সেপ্টেম্বর প্রাঙ্গণে মোর প্রযোজিত নাটক ‘আওরঙ্গজেব’ মঞ্চায়ন হবে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 05:42 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

প্রাঙ্গণে মোরের নাট্যকর্মী সারোয়ার আলম সৈকত গ্লিটজকে জানান, ভারতের অনিক নাট্যদল আয়োজিত ৫ দিনব্যাপী গঙ্গা-যমুনা নাট্যোৎসবের উদ্বোধনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় ‘আওরঙ্গজেব’ নাটকটি মঞ্চায়িত হবে।

তিনি বলেন, “অনিক নাট্যদল গঙ্গা-যমুনা উৎসব প্রতিবছর ভারতে করলেও এবার ঢাকায় আয়োজন করছে।”

নাটকটি রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায় ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটির মঞ্চ ও আলোক নির্দেশনা করেছেন ফয়েজ জহির, সংগীত পরিচালনা করেছেন রামিজ রাজু ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।

অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, ইউসুফ পলাশ, সরোয়ার আলম সৈকত, মাইনুল তাওহীদ, শুভেচ্ছা, রিগ্যান, রত্ন, সাগর, বিপ্লব প্রমুখ।

গত বছর ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এই এক বছরে নাটকটির ১৫টি প্রদর্শনী হয়েছে।