শীর্ষে ‘দ্য রিডিক’
মুক্তির প্রথম তিনদিনের মধ্যেই এক কোটি ৮০ লাখ ডলার আয় করেছে ভ্যান ডিজেল অভিনীত হলিউডি সায়েন্স ফিকশন হরর ‘দ্য রিডিক’।
‘দ্য ক্রনিকলস অফ রিডিক’ সিনেমাটি মুক্তির নয় বছর পর এবার মুক্তি পেল এই সিরিজের তৃতীয় কিস্তি ‘দ্য রিডিক’। তিন কোটি ৮০ লাখ ডলার বাজেটের এই সিনেমা মুক্তির পর প্রথম তিন দিনেই আয় করেছে এক কোটি ৮০ লাখ ডলার।
এদিকে লাগাতার তিন সপ্তাহ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে শীর্ষে থাকার পর ‘দ্য বাটলার’কে টেক্কা দিয়ে শুক্রবার ‘দ্য রিডিক’ আয় করেছে সাত কোটি ৩০ লাখ ডলার, যেখানে ‘দ্য বাটলার’-এর আয় ছিল দুই কোটি ৪৩ লাখ ডলার।
সায়েন্স ফিকশন সিরিজ ‘দ্য ক্রনিকলস অফ রিডিক’-এর প্রথম সিনেমা মুক্তি পায় ২০০০ সালে, যার নাম ছিল ‘পিচ ব্ল্যাক’। এই সিরিজের তিনটি সিনেমাতেই অভিনয় করেছেন ভ্যান ডিজেল।
