২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস শিক্ষক থেকে কোটিপতি

অমিতাভ বচ্চন উপস্থাপিত সনি টিভির জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র এবারের মৌসুমের শুরুতেই এক কোটি রুপি জিতে নিয়েছেন রাজস্থানের এক স্কুলের ইতিহাস শিক্ষক তাজ মুহাম্মদ রাংরেজ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 04:10 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

টাইমস অফ ইন্ডিয়া জানায়, উদয়পুরের তাজ মোহাম্মদ ছিলেন কেবিসির এবারের সিজনের প্রথম প্রতিযোগী। তিনি অনুষ্ঠানটির ১২তম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছেন সনি টিভির তরফ থেকে ১ কোটি রুপি।

এককোটি রুপি জয়ের পর কোটিপতি খেতাব অর্জনের অনুভূতি প্রকাশে তাজ বলেন, “আমি একজন কোটিপতি। এই অনুভূতি সত্যিই অসাধারণ। আমি এই সিজনের প্রথম প্রতিযোগীও। এটি বিশ্বাস করতে আমার সত্যিই কষ্ট হচ্ছে। আমার ৭ বছরের একটি মেয়ে আছে, যে প্রায় অন্ধ। এই টাকা দিয়ে প্রথমেই তার চিকিৎসা করাব, তারপর নিজেদের জন্য একটি বাড়ি কিনব। ৩ জন দরিদ্র শিশুকেও শিক্ষার ব্যবস্থা করে দিতে চাই আমি।”

উদয়পুরের ফতেহগড় স্কুলে বহুদিন ধরে ইতিহাস পড়াচ্ছেন তাজ। তিনি জানান, কেবিসিতে অংশ নেওয়ার মূল কারণ ছিল তার ৭ বছরের মেয়ে। যে চোখে কম দেখতে পায়। তার অর্জিত অর্থ তার মেয়ের জীবনে নতুন আশার আলো বয়ে আনতে পারবে বলেই তিনি বিশ্বাস করেন।