২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলবুল নৃত্য বৃত্তি

দুই প্রশিক্ষণার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়ার মাধ্যমে ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নৃত্যশিল্পী সংস্থা প্রবর্তিত ‘বুলবুল নৃত্য বৃত্তি’।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 05:17 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

এ বিষয়ে নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক গ্লিটজকে জানান, দেশের দরিদ্র ও আগ্রহী নৃত্য প্রশিক্ষণার্থীদের নৃত্য প্রশিক্ষণে সহায়তা দানের লক্ষ্যে বাংলাদেশের নৃত্য পথিকৃৎ নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর নামে ‘বুলবুল নৃত্য বৃত্তি’ কার্যক্রম সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা থেকে একজন এবং ঢাকার বাইরে থেকে একজন করে মোট দুজনকে এ বৃত্তি প্রদান করা হবে। দুজন শিক্ষার্থী দুজন নৃত্যগুরুর সাহচর্যে কত্থক ও ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ নেবেন।

তিনি বলেন, “ঢাকা ও দিনাজপুরের দুজনকে এবার বৃত্তি প্রদান করা হচ্ছে। ওইদিনই তাদের দুই গুরু কত্থক নৃত্যের জন্য মুনমুন আহমেদ ও ভরতনাট্যম নৃত্যের জন্য বেলায়েৎ হোসেনের হাতে নাড়া বেধে দেওয়া হবে। বৃত্তির সম্পূর্ণ অর্থ সংগ্রহ হয়েছে ব্যক্তিগত খাত থেকে। এভাবেই চলবে বৃত্তি প্রদান।”

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এ উদ্দেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশাসনিক ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিশ্ব আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, নৃত্যব্যক্তিত্ব লায়লা হাসান, শহীদ খালেক ও মেজর সালেক, বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এবং নৃত্যশিল্পী সংস্থার সহ-সভাপতি দীপা খন্দকার এবং সভাপতি মিনু হক।