২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কারলেটের হাতে আংটি

হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসনের বাম হাতের অনামিকায় বেশ বড় একটি হীরার আংটি দেখা গেছে। আর সে থেকে ধারণা করা হচ্ছে প্রেমিক ফরাসি সাংবাদিক রোমাইন ডাউরিকের সঙ্গে আংটি বদলের পাট চুকিয়ে ফেলেছেন স্কারলেট।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 03:02 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে স্কারলেট জানিয়েছিলেন এখনই বিয়ে করে সংসারে মনোযোগ দেওয়ার ইচ্ছে তার নেই। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, প্রেমিক রোমাইন ডাউরিকের সঙ্গে সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।

পিপল ম্যাগাজিনের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কয়েকমাস আগেই নাকি ডাউরিকের সঙ্গে বাগদান সম্পন্ন করেন স্কারলেট। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাননি তারা। স্কারলেটের ঘনিষ্ঠ এক সূত্র এ বিষয়ে জানিয়েছে, “তারা বাগদান করেছে এবং এ নিয়ে তারা খুবই খুশি।”

সূত্রটি জানায়, প্রায় মাসখানেক আগে ডাউরিক স্কারলেটকে একটি হীরার আংটি উপহার দেন। ভেনিসের চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তার অনামিকার চকচকে আংটিটি নজর কাড়ে সবারই। তার পরবর্তী সায়েন্স ফিকশন সিনেমা ‘আন্ডার দি স্কিন’-এর প্রিমিয়ারেও আংটিটি সকলের নজর কাড়ে।