অ্যাশ-সোনমের বদলে ফ্রিদা
একটি আন্তর্জাতিক প্রসাধনী সামগ্রীর বিজ্ঞাপন থেকে বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এবং অভিনেত্রী সোনম কাপুর বাদ পড়লেও নিজের স্থান ঠিকই ধরে রেখেছেন ভারতীয় বংশোদ্ভ‚ত হলিউডি অভিনেত্রী ফ্রিদা পিন্টো।
মিড ডে জানিয়েছে, কান চলচ্চিত্র উৎসবে ফ্রান্স ভ্রমণের সময় ঐশ্বরিয়া এবং সোনম বিজ্ঞাপনে নিজ নিজ অংশের শুটিং সম্পন্ন করেছিলেন তারা। শুটিংয়ে তাদের সঙ্গে আরও ছিলেন জেন ফন্ডা, জুলিয়ান মুর ও ইভা লঙ্গোরিয়াদের মতো হলিউডি তারকা।
এ বিষয়ে এক সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিজ্ঞাপনটির শুটিং খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনের প্রত্যেক অভিনেত্রীকে খুবই অসাধারণ লাগছিল। তবে মূল বিজ্ঞাপনে অ্যাশ এবং সোনমের অনুপস্থিতি সকলকে অবাক করেছে। তবে ফ্রিদা পিন্টোকে তার জায়গাতেই দেখা গেছে।”
মাধ্যমটি জানিয়েছে, বিজ্ঞাপনটির শুটিং চলাকালে অন্যান্য অভিনেত্রীর সঙ্গে সোনম এবং অ্যাশও উপস্থিত ছিলেন। তবে ধারণা করা হচ্ছে বিজ্ঞাপনটি সম্পাদনার সময় তাদের অংশ বাদ পড়ে যায়।
