২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের সিনেমায় রামচরণ তেজা

‘জাঞ্জির’ রিমেকের পর এবার বলিউডি অভিনেতা সালমান খানের সিনেমায় অভিনয় করবেন দক্ষিণী অভিনেতা রামচরণ তেজা, এমন গুজবই শোনা যাচ্ছে টিনসেলে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 06:20 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, ৩ সেপ্টেম্বর সালমানের বাড়িতে গিয়েছিলেন রাম। আর সেখানে সালমানের সঙ্গে তার পরবর্তী সিনেমা নিয়ে আলাপ করেন তিনি। সিনেমাটির কাজ আগামী বছর শুরু হবে বলে জানা গেছে।

১৯৭৩ সালের বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চনের হিট সিনেমা ‘জাঞ্জির’-এর রিমেকের মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন দক্ষিণী ওই অভিনেতা। তার বিপরীতে অভিনয় করেছেন প্রিয়াংকা চোপড়া।

অন্যদিকে সালমানের এ বছর কোনো সিনেমা মুক্তি না পেলেও বর্তমানে তিনি তার পরবর্তী সিনেমা ‘মেন্টাল’ এবং টিভি শো ‘বিগ বস ৭’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বলিউডে ২৫ বছর পার করার পর এবার তিনি তার প্রথম মারাঠি সিনেমা ‘লাই ভারি’-এর কাজেও হাত দিয়েছেন।