শিল্পী আবদুল আলীম স্মরণে
বাংলা লোকসংগীতের অমর শিল্পী আবদুল আলীমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৫ সেপ্টেম্বর নিয়মিত স্টুডিও কনর্সাট ‘ওয়ালটন মিউজিক স্টেশন’-এ গান করবেন আবু বক্কর সিদ্দিক । তিনি আবদুল আলীমের গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।
‘ওয়ালটন মিউজিক স্টেশন সর্ম্পকে সিদ্দিক বলেন, “আমি সারাজীবন আবদুল আলীমের গান গেয়ে আসছি। অন্য গান গাওয়ার যথেষ্ট সুযোগ থাকলেও গাইনি। এ অনুষ্ঠানে নিজের পছন্দের গানের পাশাপাশি অন্যান্য গানও করব। কথা বলব গানের বিভিন্ন বিষয় নিয়ে। আশা করি অনুষ্ঠানটি দর্শক উপভোগ করবে।”
স্টুডিও কনসার্ট শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রিন্তি।
