২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিব-কাজলের নবম সিনেমা

চলচ্চিত্র নির্মাতা পিএ কাজলের সিনেমায় আবারও অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। এবারের ঈদের সিনেমা ‘ভালোবাসা আজকাল’-এর ব্যবসায়িক সাফল্যে অনুপ্রাণিত হয়ে ‘অশিক্ষিত ছেলে’ তৈরি করবেন বলে জানিয়েছেন তিনি। এটি হতে যাচ্ছে শাকিব-কাজলের নবম সিনেমা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 05:22 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

পিএ কাজল গ্লিটজকে বলেন, “এ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য আমার। এতে শাকিব খানের বিপরীতে একজন নতুন নায়িকা নেওয়া হবে। এরই মধ্যে শাকিবের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। আমাদের দুজনের এটা নবম সিনেমা।”

তিনি আরও বলেন, “এই সিনেমার মিউজিক করবেন শওকত আলী ইমন। গানের কথা লিখবেন কবির বকুল ও শফিক তুহিন।”

কাজল তার সর্বশেষ সিনেমা  ‘ভালোবাসা আজকাল’ সম্পর্কে বলেন, “এ সিনেমার নির্মাণব্যয় অনেক আগেই প্রযোজকের হাতে চলে গেছে। এটা প্রচুর মুনাফাও করেছে। সব মিলিয়ে একটি সফল সিনেমা ছিল এটি।”