২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিক্রেট সার্ভিসে টেইলর!

গায়িকা অ্যাডেল, ফুটবলার ডেভিড বেকহাম এবং গায়ক এলটন জনের পর এবার স্পাই থ্রিলার ‘সিক্রেট সার্ভিস’-এ টেইলর সুইফট অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 05:34 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, সিনেমাটিতে ছোট একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে পারেন সুইফট।

তবে খবরটি গুজব নাকি সত্যি, তা নিয়ে এখনও নিশ্চিত নয় কেউ। অনেকে বলছেন এ ধরনের কোনো প্রস্তাব টেইলরকে দেওয়া হয়নি এবং এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ টেইলর।

ওয়েবসাইট গসিপ কপকে টেইলরের মুখপাত্র জানিয়েছেন, ‘সিক্রেট সার্ভিস’ সিনেমাতে টেইলরের অভিনয় করার বিষয়টি পুরোপুরি মিথ্যা। তিনি জানান এমন কোনো প্রস্তাব টেইলরকে দেওয়া হয়নি। 

যুক্তরাজ্যের ডেইলি মিররের খবর অনুযায়ী, সিনেমাটিতে টেইলরকে একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। টেইলরের চরিত্রটি হবে সিনেমাটির খলনায়ক স্যামুয়েল এল জ্যাকসনের কবল থেকে পালিয়ে আসা এক নারীর। 

এদিকে ডেভিড বেকহাম, এলটন জন এবং অ্যাডেল কেউই নিশ্চিত করে বলেননি, সিনেমাটিতে তারা অভিনয় করছেন কি না।

‘দ্য সিক্রেট সার্ভিস’ সিনেমার কাহিনি নেওয়া হয়েছে মার্ক মিলারের কমিক বুক ‘সিক্রেট সার্ভিস’ থেকে। সিনেমাটিতে অভিনয় করবেন কলিন ফার্থ এবং মাইকেল কেইন। সিনেমাটি মুক্তি পাবে ২০১৪ সালে।