২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিনীতির অনুপ্রেরণা প্রিয়াংকা

বোন প্রিয়াংকা চোপড়ার সাফল্যে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে সংগীতশিল্পী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউডি অভিনেত্রী পরিনীতি চোপড়া।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 06:33 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিনীতি বলেন, “প্রিয়াংকা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।”

তিনি আরও বলেন, “গায়িকা হিসেবে শুরুতেই যে পরিচিতি প্রিয়াংকা অর্জন করেছেন, আমার মনে হয় না আর কোনো সংগীতশিল্পী এত অল্প সময়ে এতটা খ্যাতি অর্জন করতে পেরেছেন। ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো জনপ্রিয়তার জন্য শিল্পীদের দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হয় একটি ভালো গানের জন্য। অথচ প্রিয়াংকা তার সংগীতের ক্যারিয়ার শুরুই করেছেন হলিউড থেকে। এ রকম সুযোগ আমি কখনও হাতছাড়া করব না।”

পরিনীতি জানান, ভবিষ্যতে একজন প্লেব্যাক সংগীতশিল্পী হতে চান তিনি। তিনি বলেন, “প্লেব্যাক সিঙ্গার হওয়াটা আমার ¯^প্ন। আমি সংগীতের প্রশিক্ষণ নিয়েছি, আর তাই ভবিষ্যতে আমি এই ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চাই।”

বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া আন্তর্জাতিক অঙ্গনে পপতারকা হিসেবে আত্মপ্রকাশ করেন তার দুটি সিঙ্গেল ‘ইন মাই সিটি’ এবং ‘এক্সোটিক’ এর মাধ্যমে। তার চাচাতো বোন পরিনীতি চোপড়ার বলিউডে অভিষেক ঘটে ২০১১ সালের সিনেমা ‘লেডিস ভার্সেস রিকি ভেল’-এর মাধ্যমে।