২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিক হচ্ছে ‘ছোটকাকু’

এবারে ছোটকাকু সিরিজ নিয়ে ২০০ পর্বের নাটক নির্মিত হবে। যা চ্যানেল আইয়ের বিশেষ দিনের অনুষ্ঠানমালায় প্রচার হবে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 06:20 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন ‘ছোটকাকু’ সিরিজের ৮ পর্বের ধারাবাহিক ‘কক্সবাজারে কাকাতুয়া’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এটি জানিয়েছেন। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় চ্যানেল আই ভবনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, ছোটকাকু নিয়ে সারাদেশে হৈচৈ অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলে চলছে ছোটকাকু আয়োজিত বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার প্রায় তিন শতাধিক আমন্ত্রিত অতিথি। অতিথিদের মধ্য থেকে ছোটকাকু পড়েছে এমন অনেক ক্ষুদে বন্ধু ছোটকাকুর রচয়িতা ফরিদুর রেজা সাগরকে বিভিন্ন প্রশ্ন করে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক সৈয়দ শামসুল হক ও আনোয়ারা সৈয়দ হক, ছোটদের সংগঠন চাঁদের হাটের সভাপতি শাহ আলমগীর এবং উপদেষ্টা ও সাবেক ফুটবলার জাকারিয়া পিন্টু।

এতে এসআই টুটুল ও ক্ষুদে গানরাজ-এর শিল্পীরা ছোটকাকুর থিম সং পরিবেশন করেন। পরে ছোটকাকু নিয়ে স্মৃতিচারণ করেন সৈয়দ সালাউদ্দিন জাকি, ছোটকাকুর অভিনয়শিল্পীরা এবং ছড়াকার আমীরুল ইসলাম।