২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবসনা হতে চান কিম

রিয়ালিটি টিভি তারকা কিম কার্ডাশিয়ান সম্প্রতি জানিয়েছেন, তিনি প্লেবয় ম্যাগাজিনের জন্য বিবসনা হয়ে ফটো শুট করতে চান।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 05:05 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, প্রথম সন্তান নর্থ ওয়েস্টের জন্মদানের পর এখন নিজেকে ‘ঝামেলামুক্ত’ মনে করছেন কিম। আর তাই দ্বিতীয়বারের মতো প্লেবয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর ব্যাপারে ভাবছেন তিনি।

এর আগে নিজেদের পারিবারিক টিভি রিয়ালিটি শো ‘কিপিং আপ উইথ দ্যা কার্ডাশিয়ানস’-এর জন্য গর্ভাবস্থাতেই বিবসনা হয়ে ক্যামেরার সামনে দাড়িঁয়েছিলেন কিম। তখন তিনি বলেছিলেন, “গর্ভাবস্থার এই ঝামেলা শেষ হলেই প্লেবয় কিংবা ওই ধরনের কোনো ম্যাগাজিনের জন্য বিবসনা ফটো শুট করতে চাই আমি।”

প্লেবয়-এ আবির্ভাবের বিষয়টিকে নিজের স্বাধীনচেতা মনোভাবের প্রকাশ হিসেবেই দেখছেন কিম। সম্প্রতি বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে কিম বলেন, “প্লেবয় ফটো শুটের বিষয়টি ছিল আমার জন্য স্বাধীনতার প্রতীকস্বরূপ। আমি সবসময়ই বাবা-মায়ের কথাকে বেদবাক্যের মতো মেনে চলা মেয়ে ছিলাম। তবে ওই ফটো শুটটির সিদ্ধান্ত ছিল আমার নিজের। আর এটি করার পর আমার অনুভূতিও ছিল দারুণ। আমি সারাজীবন নিজের কাছে ওই ছবিগুলো রেখে দিতে চাই।” 

২০০৭ সালে প্রথমবারের মতো প্লেবয়ের প্রচ্ছদে স্বল্পবসনা হয়ে আবির্ভূত হয়েছিলেন কিম। সেই ফটো শুটই তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।