২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইটেম গানে আগ্রহী কারিশমা

দীর্ঘদিন রূপালি পর্দা থেকে দূরে থাকার পর এবার আইটেম গানে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলিউডি অভিনেত্রী কারিশমা কাপুর।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 04:12 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ছোট বোন কারিনা কাপুর খানের চোখে বরাবরই ভালো নাচিয়েদের তালিকার শীর্ষে ছিলেন কারিশমা। তবে তেমনভাবে আলোচিত কোনো আইটেম গানে কাজ করেননি তিনি। অন্যদিকে কারিনার ঝুলিতে রয়েছে জনপ্রিয় তিন তিনটি আইটেম গান।

জানা গেছে, খুব শীঘ্রই চলচ্চিত্রজগতে ফেরার পরিকল্পনা করছেন কারিশমা। আর সে জন্য বেছে নিয়েছেন আইটেম গানকেই। বর্তমানে বলিউডে আইটেম গান একটু বেশিই জনপ্রিয় হয়ে উঠেছে। কিছুদিন আগে মাধুরী দীক্ষিতের ‘ঘাগরা’ আইটেম গানটিও জনপ্রিয়তা পেয়েছে প্রচুর। আর সেই ধারাতেই আইটেম গানের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন কারিশমা।