২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও হাসপাতালে আনোয়ার হোসেন

বাংলাদেশের বর্ষীয়ান চলচ্চিত্রাভিনেতা আনোয়ার হোসেনের শারীরিক অসুস্থতার কারণে এখনও হাসপাতালে আছেন। তিনি সমস্যা কিছুটা কাটিয়ে উঠেছেন, তবে পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন তার মেয়ে জিনাত সাদিক রেনু।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

তিনি গ্লিটজকে বলেন, “বাবার প্রায়ই জ্বর আসে, শরীর এখন যথেষ্ট দুর্বল। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন তাকে।”

পেট ফাঁপা সমস্যার জন্য আনোয়ার হোসেন ১৮ অগাস্ট হাসপাতালে ভর্তি হন। এক সপ্তাহ পর চিকিৎসকরা জানান, তেমন বড় কোনো সমস্যা নয়। তিনি ওই সমস্যা কাটিয়ে ওঠেন ওই সপ্তাহেই। কিন্তু বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষায় তার পিত্তথলীতে পাথর থাকার বিষয়টি সন্দেহ করছিলেন তার তত্ত্বাবধানকারী বিশেষজ্ঞ চিকিৎসক।

এ বিষয়ে জিনাত বলেন, “পাথর অপসারণে কোনো প্রকার অপারেশনের জন্য তার শারিরীক অবস্থা নেই। তার অনেক বয়স হয়েছে, আগেও বেশ কয়েকটি অপারেশন হয়েছে। এখন বাকি দিনগুলো এভাবেই পার করতে হবে।”