২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেউ কথা রাখেনি’তে ইমন-আঁচল

যুগল নির্মাতা শাহীন-সুমন তৈরি করছেন ইমন ও আঁচল অভিনীত চলচ্চিত্র ‘কেউ কথা রাখেনি’। ত্রিভুজ প্রেমের সিনেমার অন্যতম নায়ক হিসেবে প্রবাসী মডেল জাহিদ খানের অভিষেক হচ্ছে এই চলচ্চিত্রের মাধ্যমে। ডিসকভার মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক মোহাম্মদ মাহবুব হাসান। ৩০ অগাস্ট শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে এর মহরত অনুষ্ঠিত হয়েছে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 05:50 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

মহরত অনুষ্ঠানে সিনেমার পরিচালক, অভিনয় শিল্পী ও কলাকুশীলরা উপস্থিত ছিলেন।

ইমন গ্লিটজকে বলেন, “অনেক দিন পর নতুন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম। ‘কেউ কথা রাখেনি’ সিনেমার গল্প ভালো লেগেছে বলেই কাজটা করছি।”

তিনি আরও বলেন, “এর আগে অনেকের সঙ্গে আমি সিনেমায় জুটিবদ্ধ হয়েছি। তবে এবারই আমি ও আঁচল একই সিনেমায় কাজ করছি। আশা করছি, আমার অন্য কাজের মতো এটিও সবার কাছে বেশ ভালো লাগবে।”

এদিকে নবাগত জাহিদ খান বলেন, “আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকি। সেখানে র‌্যাম্প ও টিভি বিজ্ঞাপনে কাজ করেছি। চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা দীর্ঘদিনের। এবার সেই ¯^প্ন পূরণ হতে যাচ্ছে। আমি অনেক খুশি শাহীন-সুমনের মতো নামকরা পরিচালকের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন।”

পরিচালক শাহীন বলেন, “এই সিনেমার গল্প ত্রিভুজ প্রেমের। আগামী মাসে মালয়েশিয়ায় এর শুটিং শুরু করব।”