২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ অফিসার সোহা

বলিউডি অভিনেত্রী সোহা আলি খানকে এবার দেখা যাবে মারদাঙ্গা এক পুলিশ অফিসারের চরিত্রে। পরবর্তী সিনেমা ‘কলিং মি. জো বি কারভালো’-এর প্রথম দৃশ্যেই ২০ জনকে মেরে তুলোধুনো করবেন তিনি!

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 05:30 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে সোহা তার সিনেমাটি সম্পর্কে বলেন, “সিনেমাটির চিত্রনাট্য আমার শুরুতেই পছন্দ হয়ে যায়। কারণ সিনেমায় আমার প্রথম দৃশ্যটিই অসাধারণ। দৃশ্যটিতে আমি একসঙ্গে ২০ জনকে পিটিয়ে নাজেহাল করব। এটি শুনেই আমি সিনেমাটিতে কাজ করতে রাজি হয়ে যাই।”

একটি অলঙ্কারের প্রদর্শনীতে ৩৪ বছর বয়সী সোহা বলেন, “আমি অনেক আগে থেকেই অ্যাকশন দৃশ্যে অভিনয়ে আগ্রহী। কারণ মনে করি আমি একদম ফিট। জিম করা এবং ব্যাডমিন্টন খেলা আমার খুবই পছন্দ। আর এটি সিনেমাটিতে অভিনয়ের আরও একটি বিশেষ কারণ।”

সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন সোহা। তার চরিত্রের নাম শান্তিপ্রিয়া ফাদনিস। চরিত্রটি সম্পর্কে সোহা বলেন, “শান্তিপ্রিয়া আর পাঁচজন পুলিশ অফিসারের চাইতে আলাদা। সে নিজের কাজ নিয়ে খুবই সচেতন। তার মধ্যে প্রবল রসবোধও রয়েছে। চরিত্রটিতে অভিনয়ের জন্য আমার বক্সিংও শিখতে হয়েছে।  কার্টহুইলও শিখতে হয়েছে, যে বিষয়ে এর আগে আমার কোনো ধারণা ছিল না।