২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারস্টেলারে ম্যাট

হলিউডি পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘ইন্টারস্টেলার’-এর অভিনেতাদের তালিকায় এবার যোগ দিয়েছেন ম্যাট ডেমন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 06:00 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

ডিজিটাল স্পাই জানিয়েছে, সায়েন্স ফিকশন থ্রিলার ধাঁচের নতুন এই সিনেমার প্লট এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এর কাহিনি গড়ে উঠবে একদল অনুসন্ধানকারীকে নিয়ে, যারা ওয়ার্মহোলের মাধ্যমে সৌরজগতে ঘুরে বেড়াচ্ছেন।

ডেভিড অয়েলো,ডেভিড গায়াসি, ওয়েস বেন্টলি এবং কেসি অ্যাফ্লেকের মতো অভিনেতাকে এর আগেই সিনেমাটির জন্য চূড়ান্ত করা হয়েছে।

দ্য প্লেলিস্ট জানিয়েছে, ম্যাট সিনেমাটিতে একটি ছোট চরিত্রে অভিনয় করবেন আর সিনেমাটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে।

৪২ বছর বয়সী ম্যাট বর্তমানে ব্যস্ত রয়েছেন তার পরিচালিত প্রথম সিনেমা ‘এ ফরেনার’-এর কাজে।

‘ইন্টারস্টেলার’ মুক্তি পাবে ২০১৪ সালের ৭ নভেম্বর।