২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাট-রণবীরের আংটি বদল?

বলিউডি প্রেমিক জুটি রণবীর ও ক্যাটরিনা এবার আংটি বদল করতে যাচ্ছেন। নিজেদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন মুখে কুলুপ এঁটে রাখার পর এবার প্রেমকে আরও পাকা করার পরিকল্পনা করছেন অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। জানা গেছে, আংটি বদলের পরিকল্পনা করছেন ওই বলিউডি জুটি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

জি মিডিয়া ব্যুরোর খবর অনুযায়ী, একটি লাইফস্টাইল ট্যাবলয়েড জানায় রণবীর নিজের বন্ধু মহলে ক্যাটরিনার প্রতি তার দুর্বলতার কথা জানিয়েছেন। কাপুর পরিবারেও ক্যাটরিনাকে পরিবারের সদস্য হিসেবে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাপুর পরিবার বা ক্যাটরিনা কেউই বিষয়টি নিশ্চিত করে জানায়নি।

রণবীর এবং ক্যাটরিনার স্পেনে ছুটি কাটানো এবং শ্রীলঙ্কার সৈকতে তাদের অন্তরঙ্গ ছবি নিয়ে মিডিয়াতে মাতামাতি হয়। তবে তারা কখনও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।