২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋষির নাচ

সুভাষ ঘাই পরিচালিত ‘কাঞ্চি’ সিনেমায় একটি গানে নাচতে দেখা যাবে বলিউডি সিনিয়র অভিনেতা ঋষি কাপুরকে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 06:01 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ১৯৮০ সালের হিট সিনেমা ‘কার্জ’-এ ঋষি কাপুরের ‘ওম শান্তি ওম’ গানটি মাতিয়েছিল দর্শকদের। ৩৩ বছর পর আবারও সুভাষ ঘাইয়ের সিনেমায় নাচবেন ৬০ বছর বয়সী ওই বলিউডি অভিনেতা।

এবারের গানটিতে ঋষি কাপুরের কোরিওগ্রাফার হিসেবে থাকছেন গনেশ আচারিয়া। এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, সিনেমাটির শুটিংয়ের জন্য সাজানো হয়েছে বিশাল সেট।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইসমাইল দরবার এবং সেলিম সোলাইমান। গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল। ‘কাঞ্চি’ সিনেমায় আরও অভিনয় করছেন কার্তিক আরিয়ান এবং নবাগত অভিনেত্রী মিষ্টি। সিনেমাটি ৬ ডিসেম্বর মুক্তি পাবে।