২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনশ’ কোটির নতুন রেকর্ড

মুক্তির ২০ দিন পার না হতেই বিশ্বব্যাপী তিনশ’ কোটি রুপি তুলে নিয়েছে রোহিত শেঠি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 05:34 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

টাইমস অফ ইন্ডিয়া জানায়, ‘থ্রি ইডিয়টস’, ‘এক থা টাইগার’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-এর পর চতুর্থ সিনেমা হিসেবে ৩০০ কোটি রুপি আয় করল ‘চেন্নাই এক্সপ্রেস’। মুক্তির পর বলিউডি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুত ১০০ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড তৈরি করেছে সিনেমাটি।

সিনেমাবাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ জানান, “আরব আমিরাতেই প্রায় ৩৯ লাখ ডলার আয় করেছে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাটি। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের ব্যবসা সফল সিনেমার তালিকায় শীর্ষস্থানটি দখল করবে এটি।”

শাহরুখ-দীপিকা জুটির অ্যাকশন কমেডি সিনেমাটি ৯ অগাস্ট, ঈদের মৌসুমে মুক্তি পায়। আর এরপর থেকেই দ্রুত একটির পর একটি রেকর্ড ভেঙে গড়ছে নতুন রেকর্ড। এমনকি এর কিছুদিন পর মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার অভিনীত ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’ সিনেমাটিও টক্কর দিতে পারেনি ‘চেন্নাই এক্সপেস’-এর জনপ্রিয়তার সঙ্গে।