ঘর ভাঙছে ক্যাথরিন-মাইকেলের?
হলিউডি তারকা জুটি মাইকেল ডগলাস এবং ক্যাথরিন জেটা জোন্সের ১৩ বছরের সংসারে অবশেষে শোনা যাচ্ছে ভাঙনের সুর। অচিরেই শোনা যাবে তাদের বিবাহ বিচ্ছেদের খবর।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শীঘ্রই বিচ্ছেদের পথে হাঁটবেন এই দম্পতি। এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘মিরর’ জানিয়েছে, মাইকেল খুব শীঘ্রই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবরটি জনসম্মুখে প্রকাশ করবেন। এদিকে সংসারের ভাঙন ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্যাথরিন।
এদিকে আরেকটি সূত্র জানায়, বিবাহ বিচ্ছেদের মাধ্যমে লক্ষাধিক ডলারের ক্ষতিপূরণ আদায়ের কথা ভাবছেন ক্যাথরিন।
গত চার মাসে জনসম্মুখে একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।
