শিশুদের জন্য মাধুরী
‘ঝালাক দিখলা জা’ সিজন ৬-এর আসরে ৬ অসুস্থ শিশুকে নিয়ে আসেন বলিউডি অভিনেত্রী এবং শোটির বিচারক মাধুরী দীক্ষিত। তার সঙ্গে শিশুরা সরাসরি শোটি উপভোগ করে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে বরাবরই অন্যের সাহায্যে এগিয়ে আসার ক্ষেত্রে সুনাম রয়েছে মাধুরীর। এর আগে রাস্তার ৭টি কুকুরকে বাঁচিয়েছিলেন তিনি। উত্তরাখণ্ডে বন্যার্তদের জন্য অনেক বড় অংকের অনুদান দেন তিনি। আর এবার অসুস্থ শিশুদের আনন্দ দেওয়ার জন্য টিভি শোতে নিয়ে যান।
সংবাদমাধ্যমটি জানায়, মাধুরী ব্রেইন টিউমারে আক্রান্ত শিশুদের কালারস টিভির সেলিব্রিটিদের নিয়ে ডান্স রিয়ালিটি শো ‘ঝালাক দিখলা জা’-এর শুটিং দেখার আমন্ত্রণ জানান। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই তিনি এই উদ্যোগ নেন।
