২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়াকে দুষলেন প্রিয়াংকা

সঞ্জয় লীলা বনসালির ‘রামলীলা’ সিনেমায় আইটেম গার্ল হচ্ছেন না প্রিয়াংকা চোপড়া। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘রামলীলা’য় আইটেম গার্ল হচ্ছেন, টিনসেলে আলোচিত এমন খবরকে পুরোপুরি ভিত্তিহীন এবং মিডিয়ার অপপ্রচার বলে দাবি করেছেন প্রিয়াংকা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 06:15 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে আইটেম গানটির জন্য প্রথমে সঞ্জয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে বেছে নিয়েছিলেন। তবে পরবর্তীতে গুজব শোনা যায়, অ্যাশকে হটিয়ে গানটি দখল করেছেন প্রিয়াংকা। তবে ওই তথ্যটি পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

গণমাধ্যমটিকে এক সাক্ষাৎকারে  প্রিয়াংকা বলেন, “এগুলো কখনও ঠিক না। এক অভিনেত্রী অপর অভিনেত্রীর স্থান দখল করেছে বা একজনকে হটিয়ে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে-- এ ধরনের খবর নিয়ে মিডিয়া বেশি মাতামাতি করে, যা একেবারেই ঠিক নয়। বিশেষ করে কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে তা নিয়ে কোনো রিপোর্ট করা ঠিক নয়। ”

প্রিয়াংকা বর্তমানে ‘মেরি কোম’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ‘রামলীলা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং এবং দীপিকা পাড়–কোন।