বিজ্ঞাপনে অনন্ত জলিল
ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও নির্মাতা এমএ জলিল অনন্ত বিজ্ঞাপনের মডেল হচ্ছেন। টেলিকমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিশেষ দূত হিসেবে শুক্রবারে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
এ বিষয়ে তার মিডিয়া ম্যানেজার এম এম আলী জাকের সজীব গ্লিটজকে বলেন, “এখন আমরা বিজ্ঞাপনের শুটিংয়ে আছি। শুক্রবার থেকে শুটিং শুরু হয়েছে। মডেল ও ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে গ্রামীণ ফোনের সঙ্গে ২২ অগাস্ট অনন্তর একটি চুক্তি হয়েছে।”
তিনি আরও বলেন, “বিজ্ঞাপনটি পরিচালনা করছেন মেজবাউর রহমান সুমন। সেপ্টেম্বর মাস থেকেই বিজ্ঞাপনটি প্রচারের কথা রয়েছে।”
