২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো আছেন নিকোল

হলিউডি অভিনেত্রী নিকোল কিডম্যান জানিয়েছেন, বর্তমানে তিনি জীবনের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন। আর এ জন্য তিনি ধন্যবাদ দিতে চান স্বামী কিথ আরবান এবং তার সন্তানদের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 06:00 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

ব্যাং শোবিজ জানিয়েছে, টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে খুব ভালো আছেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই অভিনেত্রী।

সম্প্রতি অস্ট্রেলিয়ার ওয়েবসাইট বর্ডারমেইলকে নিকোল বলেন, “আমার স্বামী এবং  কন্যাদের নিয়ে আমি এখন অনেক ভালো আছি। আর বাস্তব জীবনে আমি এখন অনেক বেশি শক্ত অবস্থানে আছি। এখন আমি আমার কল্পনার সঙ্গে বাস্তবতার সামঞ্জস্য বজায় রাখতে পারি, যা খুবই ভালো। আমি এখন হাসতে পারি!”

নিকোলের কাছে এখন তার পরিবার হল সবকিছুর আগে,তারপরে ক্যারিয়ার।

নিকোল বলেন, “আমি এবং কিথ সব ব্যাপারে আলোচনা করি। কখনও কখনও কিথ আমাকে কিছু করতে মানা করে আর আমি সেটা করি না। আমার এতে কোনো সমস্যা নেই। কারণ অন্য সবকিছুর চেয়ে আমি স্বামী এবং পরিবারকে পাশে চাই।”

২০০১ সালে অভিনেতা টম ক্রুজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে নিকোলের। এরপর ২০০৬ সালে তিনি বিয়ে করেন অস্ট্রেলিয়ান গিটারিস্ট এবং গায়ক কিথ আরবানকে। কিথের সঙ্গে নিকোলের রয়েছে দুই কন্যা সন্তান।

টমের সঙ্গে নিকোলের রয়েছে এক পুত্র এবং এক কন্যা।