চার নতুন ধারাবাহিক
চলতি সপ্তাহে আরটিভিতে সম্প্রচার শুরু হচ্ছে নতুন চারটি ধারাবাহিক নাটক। এ নিয়ে ১৯ অগাস্ট সোমবার সন্ধ্যায় আরটিভি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার শো ও সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাজের নানা ধরনের অসঙ্গতি, প্রেম, বিরহ, হাসি, কান্না নিয়ে নির্মিত হয়েছে এ চারটি ধারাবাহিক। ধারাবাহিক নাটকগুলো হল,আকিদুল ইসলামের রচনা ও লিটু করিমের পরিচালনায় নাটক ‘যৈবতী কইন্যা’। মাসুম শাহ্রীয়ারের রচনা ও ফয়সাল রাজিবের পরিচালনায় নাটক ‘পূর্বা’। মাতিয়া বানু শুকুর রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটক ‘অপরাজিতা’। জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও শামীম জামানের পরিচালনায় নাটক ‘তিন তালা তিন চাবি’ ।
