২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিংকের পুনর্মিলনী

পপতারকা জাস্টিন টিম্বারলেক দীর্ঘ ১১ বছর পর এবার পারফর্ম করবেন তার ব্যান্ড ‘এনসিংক’-এর সঙ্গে। ২৫ অগাস্ট অনুষ্ঠিতব্য এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে একসঙ্গে দেখা যাবে এই দলের সকল সদস্যকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 05:44 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সফল মিউজিক ক্যারিয়ারের জন্য ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হবেন জাস্টিন। আর এই বিশেষ মুহূর্তে ভক্তদের সারপ্রাইজ দিয়ে জাস্টিনের সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন এনসিংকের সদস্যরা। 

নিউইয়র্ক পোস্টের খবর অনুসারে, প্রায় এক যুগ পরে একসঙ্গে দেখা যাবে এনসিংক ব্যান্ডের সদস্যদের।

নিজের গাওয়া বেশ কিছু হিট গানের পাশাপাশি ব্যান্ডের সঙ্গে থাকাকালীন জনপ্রিয় গানগুলো মঞ্চে উঠে শোনাবেন ৩২ বছর বয়সী টিম্বারলেক এবং এনসিংকের সদস্যরা।

১৯৯৫ সালে গঠিত হয় বয়ব্যান্ড এনসিংক। ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে তারা। এরপর ২০০২ সালে কিছু সময়ের জন্য বিরতিতে যান তারা। পরে আর কখনও পুনর্গঠিত হয়নি এনসিংক। ‘বাই বাই বাই’, ‘টিয়ারিং আপ মাই হার্ট’, ‘গার্লফ্রেন্ড’-এর মতো বেশ কয়েকটি হিট গান রয়েছে ব্যান্ডটির।

একই বছর নিজের আলাদা ক্যারিয়ার গঠন করেন জাস্টিন টিম্বারলেক। নিজের প্রথম একক অ্যালবাম ‘জাস্টিফাইড’-এর ব্যাপক সাফল্যের পর থেকে শুরু হয় তার সফল একক ক্যারিয়ার।