অনলাইনে ফাঁস মাইকেল-বিবারের গান
প্রয়াত মাইকেল জ্যাকসনের সঙ্গে গাওয়া জাস্টিন বিবারের একটি অপ্রকাশিত গান সম্প্রতি ফাঁস হয়েছে ইন্টারনেটে।
‘স্লেভ টু দ্য রিদম’ নামের গানটি ২০০৯ সালে মাইকেলের মৃত্যুর কয়েকদিন আগে রেকর্ড করা হয়েছিল। এরপর গানটিতে বিবারের কণ্ঠ সংযোজন করা হয়।
১৬ অগাস্ট শুক্রবার বিবার টুইটারে মাইকেলকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন, “ভবিষ্যৎ নিয়ে আমি খুবই উত্তেজিত। মাইকেল জ্যাকসন ইতিমধ্যে একটি মাত্রা নির্ধারণ করে দিয়ে গেছেন। শুধুমাত্র সংগীতের ক্ষেত্রেই নয় একজন শিল্পী হিসেবে ভক্তদের আপনি কীভাবে গ্রহণ করবেন সেক্ষেত্রেও। যদি তিনি আজ বেঁচে থাকতেন তবে খুব ভালো হত।”
বিবারের এই টুইট প্রকাশের কিছু সময় পরই অনলাইনে গানটি ফাঁস হয়ে যায়। ইতিমধ্যে ইংল্যান্ডের একটি রেডিও স্টেশনে গানটি শোনানো হয়েছে।
