আয়রনম্যান হতে চান মার্ক
রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত আয়রন ম্যানেরচরিত্রতে অভিনয় করতে চান হলিউডি অভিনেতা মার্ক ওয়েলবার্গ।
এইস শোবিজ জানিয়েছে, ১৯৯৫ সালের ব্যাটম্যান ফিল্মে অভিনয় করার সুযোগ না হলেও এবার রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত আয়রনম্যানের চরিত্রে অভিনয়ে আগ্রহী মার্ক।
সম্প্রতি লন্ডনে ‘টু গানস’ সিনেমার প্রচারণার সময় মার্ক বলেন, “আমি রবার্ট ডাউনির কাছ থেকে আয়রনম্যানের চরিত্রটি নিয়ে নিতে চাই। কিন্তু দুঃখের বিষয় হল, আমি সবার কাছে বাস্তবধর্মী চরিত্রে অভিনয়ের জন্যই পরিচিত। আর তাই আমাকে কেউ কখনও এ ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয় না।”
১৯৯৫ সালে নির্মিত ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমাতে রবিনের চরিত্রের জন্য প্রথমে মার্ককেই প্রস্তাব দেওয়া হয়েছিল; কিন্তু শেষ পর্যন্ত চরিত্রটি চলে যায় অভিনেতা ক্রিস ও’ডনেলের হাতে।
কার্টুনিস্ট স্টিভ গ্রান্টের গ্রাফিক উপন্যাস ‘টু গানস’ অবলম্বনে নির্মিত হয়েছে মার্ক ওয়ালবার্গের নতুন সিনেমা ‘টু গানস’। এতে মার্কের সঙ্গে অভিনয় করেছেন ড্যানজেল ওয়াশিংটন।
