২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেঙে পড়েছেন ক্রিস্টেন

সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের কাছ থেকে দূরে থাকার জন্য নিজের বাড়ি বদলে ক্যালিফোর্নিয়ার লা ফেলিজ থেকে বেভারলি হিলসে চলে গেছেন রবার্ট প্যাটিনসন। আর এই ঘটনায় মারাত্মকভাবে ভেঙে পড়েছেন ক্রিস্টেন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 05:31 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

লা ফেলিজ থেকে নয় মাইল দূরে বেভারলি হিলসে বসত গড়েছেন রবার্ট। কারণ তিনি চান না তার সাবেক প্রেমিকার কাছে ফিরে যেতে।

হলিউড লাইফ এক সূত্রের বরাতে জানিয়েছে, রবার্ট এখন দূরে সরে যাওয়াকেই জরুরি মনে করছেন, আর এ কারণে ক্রিস্টেন একদম ভেঙে পড়েছেন। তার কাছে মনে হচ্ছে, এর মাধ্যমে রবার্ট যেন তাকে বলতে চাইছেন-- “দূরে সরে যাও, আমাকে বিরক্ত করো না।”

লা ফেলিজে রবার্ট তাদের এত বছরের স্মৃতিময় বাড়ি ছেড়ে বেভারলি হিলসে গিয়েছেন, যেখানে সবকিছুই অন্যরকম।

সূত্রটি আরও জানিয়েছে, রবার্ট ক্রিস্টেনকে বলেছিলেন তিনি বাড়ি বদলাবেন। কিন্তু ক্রিস্টেন ভাবতে পারেননি তিনি এতটা দূরে চলে যাবেন। এতে অনেক কষ্ট পেয়েছেন ক্রিস্টেন। তার পক্ষে যদি সম্ভব হত, তিনি অবশ্যই রবার্টের কাছে ফিরে যেতেন।

তাদের দুটি কুকুর বিয়ার এবং বারনি এখন রবার্টের সঙ্গে আছে, এ কারণেও কষ্ট পাচ্ছেন ক্রিস্টেন।

ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে, কুকুর দুটি এখন রবার্টের সঙ্গে রয়েছে। ক্রিস্টেন জানেন, বিয়ার হল রবার্টের কুকুর আর বারনিকে তারা দুজনে মিলে বাড়িতে এনেছিলেন। কিন্তু ক্রিস্টেন চান না কুকুর দুটিকে এখন আলাদা করতে।