২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালনায় আগ্রহী ইমরান

অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে ক্যামেরার পিছনে কাজ করতে চান বলিউডি অভিনেতা ইমরান খান। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের এক খবরে বলা হয়েছে সংবাদমাধ্যমটিকে ইমরান বলেন, “আমি পরিচালনা নিয়েই পড়াশোনা করেছি, প্রশিক্ষণ নিয়েছি। তাই কোনো না কোনো সময় পরিচালক হিসেবে অবশ্যই কাজ করব আমি।”

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 04:02 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

ইমরানকে অচিরেই দেখা যাবে মিলান লুথরিয়া পরিচালিত সিনেমা ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’য়।

তিনি বলেন, “সিনেমাটি নিয়ে আমি দারুণ আগ্রহী। এতে এমন কয়েকজন মানুষের সঙ্গে আমি অভিনয়ের সুযোগ পেয়েছি, যাদের পছন্দ করি ও সম্মান করি।”

৩০ বছর বয়সী ওই অভিনেতা আরও বলেন, “ভিন্ন ভিন্ন ধরনের সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে এবং পরিচালকদের সঙ্গে কাজ করার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। আর আমি প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শিখছি সবসময়।”