২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিব্রত হলেন বিবার

এক কনসার্টে সংগীত পরিবেশনের সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে পপ গায়ক জাস্টিন বিবারকে। আমেরিকার ফ্লোরিডাতে একটি কনসার্টে নাচার সময় উপস্থিত ভক্তদের সামনে প্যান্ট খুলে পড়ে যায় বিবারের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 04:50 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

৭ অগাস্ট বুধবার ফ্লোরিডার জ্যাকসনভিলে একটি কনসার্টে পারফর্ম করছিলেন বিবার। পারফরমান্সের এক পর্যায়ে নাচার সময় তার প্যান্ট খুলে পড়ে যায়। ঐ মুহূর্তে তার পরনে ছিল একটি লাল রংয়ের লেদার ট্রাউজার এবং শরীরের উপরের অংশ ছিল উন্মুক্ত।

কনসার্টের একটি ভিডিওতে দেখা যায়, নাচার সময় বিবারের প্যান্ট খুলে হাঁটুর কাছে নেমে এসেছে এবং তার পরনের কালো বক্সার দেখা যাচ্ছে। এক পর্যায়ে লজ্জিত মুখে মঞ্চ থেকে অল্প সময়ের জন্য সরে যান তিনি। খবর কন্টাক্টমিউজিকের।