উলভারিন ছাড়ছেন হিউ
হলিউডি অভিনেতা হিউ জ্যাকম্যান জানিয়েছেন ‘উলভারিন’ সিনেমার পরবর্তী পর্বগুলোতে নাও থাকতে পারেন তিনি।
ডিজিটাল স্পাই সম্প্রতি জানিয়েছে, ‘উলভারিন’ সিরিজের আরও চারটি সিনেমায় অভিনয়ের জন্য ১০ কোটি ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে হিউকে। কিন্তু কাজটি করবেন কি না- তা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি।
এদিকে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে হিউ জানিয়েছিলেন, স্ত্রী অভিনেত্রী ডেবোরা লি তার ‘উলভারিন’ সিনেমাতে কাজ করা নিয়ে বিরোধিতা করেছেন। তিনি চান তার স্বামী আরও সিরিয়াস সিনেমায় অভিনয় করুক।
সূত্রটি আরও জানিয়েছে, হিউ তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবেন না আর তার বন্ধুরা বলছেন তার স্ত্রী তাকে একটি সিনেমায় একবার অভিনয় করার কথাই বলবেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
