২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খলচরিত্রে জ্যাকি

হ্যাপি নিউ ইয়ার সিনেমায় খলচরিত্রে অভিনয় করবেন জ্যাকি শ্রফ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 05:38 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

ফারাহ খান পরিচালিত হ্যাপি নিউ ইয়ার সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন বলিউডি অভিনেতা জ্যাকি শ্রফ। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সিনেমাটিতে গল্পের খাতিরে ৫ জন অভিনেতা, ১ জন অভিনেত্রী এবং একজন ভিলেনের প্রয়োজন। ৫ জন অভিনেতার মধ্যে ৪ জনকে ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, বোমান ইরানি এবং ভিভান শাহ। নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন।

সিনেমাটিতে খলচরিত্রে অভিনেয় করবেন জ্যাকি শ্রফ। জানা গেছে, চলতি মাসের শেষ নাগাদ দুবাইয়ে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।