নির্মাতারাও আমাকে চান : শিবা
প্রথমবারের মতো চলচ্চিত্র ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা জানালেন র্যাম্প মডেল শিবা আলী খান।
বাংলাদেশী বংশোদ্ভূত জাপানি নির্মাতা মাসুদো রিকিয়ার প্রথম বাংলা চলচ্চিত্র ‘স্টোরি অব সামারা’র শুটিং শুরু হয়েছে ৮ অগাস্ট। এতে অংশ নিয়েছেন র্যাম্প মডেল শিবা আলী খান। দিনটি এই মডেলের জন্য স্মরণীয় বটে। তিনি প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা বিনিময় করেছেন গ্লিটজের সঙ্গে।
গ্লিটজ : আপনার প্রথম সিনেমার শুটিং কি শুরু হয়েছে?
শিবা : মাসুদো রিকিয়ার ‘স্টোরি অব সামারা’র শুটিং করলাম ৭ অগাস্ট। প্রথম দিন একটি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। এই সিনেমায় আমি আনুশকা চরিত্রে অভিনয় করছি। এতে আমার সঙ্গে অংশ নিয়েছেন এই সিনেমার সহশিল্পী পিয়া ও আমান। গানের সঙ্গে গ্রুপ ডান্স ছিল। আমরা আউটডোর ও ইনডোরে শুটিং করেছি। শাহবাগের জাতীয় টেনিস কমপ্লেক্স, বসুন্ধরার রিভার ভিউ প্রকল্পের ভেতর আউটডোর করেছি।
গ্লিটজ : এই সিনেমায় আপনি কী ধরনের চরিত্রে অভিনয় করছেন?
শিবা : সিনেমার গল্প পাঁচ তরুণ তরুণীকে নিয়ে। সামারা নামের অপশক্তি (এলিয়েন) পৃথিবীতে ভর করে। আমরা পাঁচজন মিলে সেই অপশক্তিকে ধ্বংস করব। এক পর্যায়ে অপশক্তি আমার ভিতরে প্রবেশ করে। আমি ভয়ঙ্কর হয়ে উঠি। হরর সিনেমা হবে এটি। আমাকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগিয়ে চলে।
গ্লিটজ : প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন, অভিজ্ঞতা কেমন?
শিবা : সিরিয়াস অভিজ্ঞতা। প্রচণ্ড ভয় করছিল। ভয় ছিল ভালো অভিনয় করতে পারছি কি না। শট শেষ করে বারবার মনিটরে এসে দেখছিলাম কেমন লাগছে আমাকে দেখতে। আসলে এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়।
গ্লিটজ : পরের শুটিং কবে হবে?
শিবা : ঈদের আগে একদিনই শুটিং হয়েছে। এরপর শুটিং হবে ১৬ অগাস্ট থেকে। শুটিং চলবে টানা দেড় মাস। আমরা ঢাকা, কক্সবাজার, বান্দরবান এবং একটি বিশ্ববিদ্যালয়ে শুটিং হবে। বিশ্ববিদ্যালয় এখনও ঠিক হয়নি। তবে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় দেখা হয়েছে। নতুন ভবন হয়েছে এমন কোনো প্রতিষ্ঠানে শুটিং হবে।
গ্লিটজ : অভিষেক তো হয়ে গেল। নতুন কোনো প্রস্তাব পেয়েছেন?
গ্লিটজ : সিনেমার পরিবেশ কি বদলে যাচ্ছে বলে মনে করেন?
শিবা : পরিবেশ অনেক বদলে গেছে। ঢাকায় এসে শুনছি হলে নাকি টিকিট পাওয়া যাচ্ছে না। দর্শক তো হলে গিয়ে সিনেমা দেখছেন। তার মানে সিনেমার পরিবেশ বদলে যাচ্ছে। নতুনমাত্রা যোগ হচ্ছে আমাদের সিনেমায়।
গ্লিটজ : ফিরলেন মানে? ঈদ করেছেন কোথায়?
শিবা : মুন্সিগঞ্জে, গ্রামের বাড়িতে। আজকে সকালে ঢাকায় ফিরেছি। পরিবারের সদস্যদের নিয়ে ঈদ করেছি। ভালোই কেটেছে ঈদ।
গ্লিটজ : এবারে ঈদের সিনেমা কি দেখতে যাবেন?
শিবা : হলে গিয়ে সিনেমা দেখতে তো চাই। তবে কোনটা দেখব এখনও ঠিক করিনি। স্টার সিনেপ্লেক্সে চলছে ‘নিঃস্বার্থ ভালোবাসা’। এদিকে শাকিব খানের ‘ভালোবাসা আজকাল’ নিয়েও আলোচনা শুনছি। দেখি কোথায় যাওয়া যায়। দুটো সিনেমাই দেখতে যেতে পারি।
